রাজধানী ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কম্পন টের পাওয়া যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে মাঝারি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবধী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.