রাজধানীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানিয়েছে। তার নাম আদিবা আক্তার। গতকাল রবিবার রাতে দক্ষিণ বাড্ডার কাঁচা বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আদিবার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তারা দুই ভাই এক বোন।
তার বাবা আব্দুর জব্বার সংবাদমাধ্যম বলেন, ‘কিছু দিন আগে মেয়ের মা মারা যায়। বাড্ডা এলাকার একটি স্কুলে আদিবা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আমি মিরপুর এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। বাসায় এসে দেখি ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে সে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে, আমি বলতে পারব না।’
মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.