রাজধানীর উত্তরখানে একটি টিনশেড বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন।
রোজিনা বলেন, দুপুর সোয়া দুইটার দিকে উত্তরখানে একটি টিনশেড বসতঘরে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে দ্রুত আমাদের তিনটি ইউনিট পৌঁছায়। বিকাল ৩টা ২৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.