
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় আজ শুক্রবার দুপুরে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী-সেতুর পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল ছুড়ে মারা হয়। যদিও এগুলোর বিস্ফোরণ ঘটেনি। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এই তিন ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অপরদিকে ধানমন্ডি থানা পুলিশ জানায়, পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে এ ঘটনায় চারজন আটক রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্ফোরণে এখন পর্যন্ত কেউ হতাহত হননি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.