রাজধানীর পল্লবী এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সবুজ।
শনিবার (২৯ জানুয়ারি ২০২২) রাত ১০:৫০ মিনিটে পল্লবী থানার ১২ নং সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম(বার) জানান, একজন মাদক ব্যবসায়ী পল্লবী থানার ১২ নং সেকশন এর কালশী ইসিবি রোডে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় সবুজকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলে জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.