চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যাওয়ার পর রোববার সকালে স্থানীয় একটি সুপারি বাগানে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মফিজের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সেলিম। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা সেলিমের স্বজনদের খবর দেন। স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কীভাবে সেলিম ঘর থেকে ওই সুপারি বাগানে গেলেন, কিংবা কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.