প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ২:৫১ পি.এম
রাবিতে ২৬৪ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘদিন ধরে দৈনিক মজুরীভিত্তিতে নিয়োজিত ২৬৪ কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। গত ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ মে) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অস্থায়ীভিত্তিতে নিয়োজিত ২৬৪ জন সহায়ক ও সাধারণ কর্মচারীর স্থায়ীকরণ হলো। এসময় উপাচার্য স্থায়ীকরণের এই জটিল প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই স্থায়ীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে দীর্ঘদিনের পুঞ্জিভুত একটি সমস্যার সমাধান হলো বলেও তিনি উল্লেখ করেন।
নিয়োগপত্র হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.