
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল পাঞ্জাখানা এলাকায় বুধবার সকাল নয়টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি স্কুলে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারায়। মাহিয়া রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রামু-মরিচ্যা সড়কে গাছ ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর অভিযোগ, সড়কে কোনো গতিরোধক না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে প্রায়ই এমন প্রাণহানি ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। এসব দাবি ও ক্ষোভ থেকেই স্থানীয়রা সড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে গাছ ফেলে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান ও ইউপি সদস্য সাহাব উদ্দীন ঘটনাস্থলে পৌঁছান। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক নিশ্চিত করেছেন যে, ঘাতক ইজিবাইকের চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.