রুশ বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজন মারা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনাঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।
পুলিশ আরো জানিয়েছে, মারিউপল শহরে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে (আজ বৃহস্পতিবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁর দেশে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.