রাজধানী মিরপুরের রুপনগর আবাসিক এলাকার মনিপুর স্কুলের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতার গাড়ি চাপায় পিষ্ট হয়ে পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে হাত-পা মাথা ফেঁটে পাঁচজন গুরতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত (মদ্যপান) অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ঢাকা মেট্রো-গ ১৩-১২১৯ গাড়িটি আইল্যান্ডের (ফুটপাত) উপরে উঠে পরে।

এ সময়ে রূপনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল হোসেন বাবু ওরফে (পেতরা বাবু) গাড়িটি চালাচ্ছিলেন। তিনি মাতাল হয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর এক পর্যায়ে ফুটপাতে চায়ের দোকানের উপর উঠিয়ে দেয়। গাড়িটি চায়ের দোকানের সাথে সজোরে ধাক্কা খাওয়ায় ছিটকে পড়ে চায়ের দোকানে থাকা কাস্টমার ও পথচারী সবাই। বিকট শব্দ হলে এলাকার আশপাশের লোক জড়ো হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ সময় গুরুতর আহত হন চায়ের দোকানে থাকা পাঁচজন কাস্টমার এবং পথচারীসহ অনেকে। এ রিপোর্টটি প্রকাশের এর আগ মুহূর্ত পর্যন্ত আহত অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গুরুতর আহতরা চিকিৎসা নিতে সবাই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।আহতরা হলেন, ইউনুস ( ৭০), সোহেল (১৯), জামিরুল (৪০), জনি ও পলাশ (৩০)। গতকাল বুধবার ৮ ই এপ্রিল আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটের দিকে রূপনগর থানাধীন রুপনগর আবাসিক এলাকার মনিপুর স্কুলের সড়কের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। পরে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে রূপনগর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে এবং চালক রূপনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল হোসেন বাবু ওরফে (পেতরা বাবু) কে আটক করা হয়।জব্দকৃত ঢাকা মেট্রো-গ ১৩-১২১৯ ঘাতক গাড়িটির সামনের গ্লাসে উপরে দেখা যায়, ঢাকা সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো রয়েছে তবে গাড়িটির মালিক কে এখনো তা জানা যায়নি।
এ বিষয়ে রূপনগর থানার এসআই ফারুক "আজকের কাগজকে" জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। থানায় আটক রাখা হয়েছে স্বেচ্ছাসেবক নেতা পেতরা বাবুকেও। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে আহতদের (বাদীর) অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজ করা হবে বলে জানান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.