নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান।
তিনি আরও বলেন, ‘আমরা সকাল থেকে রেললাইনে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পাই ৩ তরুণ হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।
আটকরা হলেন-জয়নাল, হাবিবুর ও হাসান। এসআই মোখলেসুর রহমান বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.