
বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হচ্ছে। এই চুক্তি আর নবায়ন করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানান, নতুন সেবাদাতা নিয়োগের লক্ষ্যে এরই মধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে প্রতিযোগিতার মাধ্যমে সক্ষম কোম্পানিকে নির্বাচন করা হবে। শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কিন্তু তাদের সেবা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। উন্মুক্ত এই দরপত্রে যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন; প্রতিযোগিতার মাধ্যমে যে সর্বনিম্ন দরদাতা হবে এবং যার কোম্পানির সক্ষমতা দেখা হবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।’।
দীর্ঘ পাঁচ বছর ধরে টিকিটিং সেবায় থাকা সহজ-সিনেসিস ডটকমের বিরুদ্ধে যাত্রীদের নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রতিদিন সকালে টিকিট ছাড়ার সময় ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপে অতিরিক্ত চাপের ফলে টিকিট বুকিংয়ে বিড়ম্বনা এবং টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ নিত্যকার। এছাড়া অর্থ পরিশোধের পরও টিকিট না পাওয়া, রিফান্ড পেতে দীর্ঘ ভোগান্তি এবং হেল্পলাইনের ধীরগতি যাত্রীদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিতে নতুন করে দরপত্র ডাকার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ কারণে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সব আসন ‘বুকড’ বা শেষ হয়ে গেছে বলে দেখানো হয়; যা সাধারণ যাত্রীদের মধ্যে কালোবাজারি ও সিন্ডিকেটের সন্দেহ তৈরি করছে। মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ সম্পন্ন হওয়ার পরও অনেক সময় টিকিট ইস্যু হয় না। আবার অসফল লেনদেনের টাকা ফেরত (রিফান্ড) পেতে যাত্রীদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয়। যেকোনো সমস্যায় হেল্পলাইন বা ইমেইলে যোগাযোগ করলে তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় না।
কর্মশালার বিকেলের অধিবেশনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
রেলওয়ের বর্তমান সংকট নিরসনে সচিব জানান, মিটারগেজে লোকোমোটিভ বা ইঞ্জিনের তীব্র সংকট রয়েছে। তবে ২০২৯ সালের মধ্যে মিটারগেজে ৮০টি নতুন লোকোমোটিভ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি এবং বিশ্বব্যাংকের ‘গ্রিন রেলওয়ে’ প্রকল্পের আওতায় আরও ২০টি ইঞ্জিন সংগ্রহের প্রক্রিয়া চলছে। ক্রয়াদেশের পর ইঞ্জিনগুলো পেতে আড়াই বছর সময় লাগায় ২০২৯ সালের মধ্যেই এগুলো বহরে যুক্ত হবে। ক্রয়াদেশ দেওয়ার পর সরবরাহ পেতে আড়াই বছর সময় লাগে বিধায় ২০২৯ সালের মধ্যে এগুলো পাওয়া যাবে। তিনি জানান, ব্রডগেজে ইঞ্জিনের সংকট না থাকলেও মিটারগেজে (যেমন সিলেট রুটে) নতুন ট্রেন দিতে গেলে সংকটে পড়তে হয়।
রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, বর্তমানে মোট পণ্য পরিবহনের মাত্র ২ থেকে ৩ শতাংশ রেলপথে হয়। এই হার ২০ শতাংশে উন্নীত করতে পারলে রেলের অপারেটিং রেশিও ১ দশমিক ৯১ থেকে কমিয়ে লাভ-লোকসানের ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব। ভবিষ্যতে রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, যেখানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা সৈয়দপুর ও পার্বতীপুর রেল কারখানা আধুনিকায়নে ব্যয় করা হবে। রেলওয়ের অপারেটিং রেশিও বর্তমানে ১ দশমিক ৯১ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে কোনো রেলওয়েই কেবল যাত্রী পরিবহন করে লাভ করতে পারে না। বর্তমানে দেশে মোট পণ্য পরিবহনের মাত্র ২ থেকে ৩ শতাংশ রেল বহন করে এবং ৮৬-৮৭ শতাংশ সড়কপথে যায়। এ ছাড়া ডাইনিং কার, পাওয়ার কার ও ইন্সপেকশন কারসহ আরও ২০০টি ব্রডগেজ কোচ এবং সব মিলিয়ে অদূর ভবিষ্যতে ৪০০-এর বেশি মিটারগেজ ও ব্রডগেজ কোচ পাইপলাইনে রয়েছে।
রেলপথের বেদখল হওয়া জমি উদ্ধারের বিষয়ে রেলপথমন্ত্রী ও সচিব জানান, রেলের জমির সঠিক হিসাব রাখতে ‘রেলওয়ে এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ (রেমস) চালু করা হয়েছে। অতীতে রাজনৈতিক প্রভাব ও অব্যবস্থাপনায় অনেক জমি বেদখল হলেও বর্তমানে প্রতিটি বিভাগে ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করা হচ্ছে। রেলের সক্ষমতা বৃদ্ধিতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে সম্প্রতি ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা-খুলনা রুটে আরও নতুন ট্রেন চালুর লক্ষ্য রয়েছে। ঈশ্বরদীর সাঁড়াঘাট, বাবুরাবাদ ঘাট ও খোলাগঞ্জসহ বিভিন্ন ঘাট এলাকায় রেলের অনেক জমি বেদখল হয়ে আছে, যা রেলের নথিতেই ছিল না।
বর্তমানে লোকাল ও কমিউটার ট্রেন পরিচালনায় বেসরকারি অপারেটরদের যুক্ত করার বিষয়টিকেও উৎসাহিত করছে সরকার। সচিব জানান, লোকবল সংকটের কারণে অনেক ক্ষেত্রে টিকিট পরীক্ষা করা সম্ভব হয় না। বেসরকারি খাতে পরিচালনার ফলে আয় বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নত হয়, কারণ অপারেটররা অগ্রিম জমার মাধ্যমে দায়িত্ব পালন করে। এছাড়া বন্ধ থাকা স্টেশন ও লুপ লাইন পর্যায়ক্রমে চালুর মাধ্যমে রেলের সেবাকে আরও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এগুলো এলে পঞ্চগড়ের মতো দীর্ঘ রুটের পুরোনো কোচ বদলে সেগুলো মেরামত করে স্থানীয় কমিউটার ট্রেনে ব্যবহার করা হবে। সারা দেশে ৬০ থেকে ৭০টি বন্ধ ট্রেন এবং লুপ লাইন নষ্ট হয়ে বন্ধ থাকা স্টেশন চালুর বিষয়ে সচিব বলেন, লোকাল ও কমিউটার ট্রেন বন্ধ থাকায় আন্তঃনগর ট্রেনের এসি কোচেও দাঁড়িয়ে যাত্রী যাওয়ার অভিযোগ উঠছে। পাশাপাশি সৈয়দপুরে গ্রিনফিল্ড বিনিয়োগেরও চেষ্টা চলছে। লালমনিরহাটে পরীক্ষামূলকভাবে শুরুর পর এখন সারা দেশে এটি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারিভাবে ট্রেন চালানোর চেয়ে বেসরকারি অপারেটরদের দিলে আয় বেশি হয়, কারণ তারা অগ্রিম টাকা দেয় এবং পরে টিকিট বিক্রি করে লভ্যাংশ তুলে নেয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.