মায়ের অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা আরিফা রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন।
এ তথ্য জানিয়েছে আনিসা। একই তথ্য জানিয়েছে তার মা ও কলেজের অধ্যক্ষ।
শনিবার (২৮ জুন) বিকেলে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা বলেন, আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে।
এর আগে সকালে আনিসা বলেন, আমি আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি। একই তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
তিনি জানান, আনিসার বাসায় কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি খোঁজ-খবর নিয়ে জেনেছেন যে, আনিসার মা এখন সুস্থ আছেন। যখন শিক্ষক গিয়েছিলেন, আনিসার মা তখন ঘুমাচ্ছিলেন, তাই তাকে জাগিয়ে কথা বলা হয়নি।
আগামীকালের পরীক্ষায় আনিসার অংশগ্রহণের বিষয়ে অধ্যক্ষ বলেন, আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.