দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
আজ রোববার (৩ মে) বিকেলে ৫ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ রোকেয়া বেগম (৪১), স্বামী- মৃত আনোয়ার হোসেন। মোঃ রায়হান হোসেন রিয়াদ (১৯), পিতা- মৃত আনোয়ার হোসেন। মোঃ দেলোয়ার হোসেন (৪৭), পিতা- মৃত জামাল উদ্দিন। গ্রেফতারকৃত সকলের বাড়ি দিনাজপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফকিরপাড়া গ্রামে মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে। আজ রোববার সকাল ৭টা ৫০ মিনিটে মৃত আনোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। তল্লাশিকালে শয়নকক্ষে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৪৩ বোতল এস্কাফ এবং ২২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.