শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
সোমবার বিকেল ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।
বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো শহরজুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকারবিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.