প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ মেনে নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি— এই চার প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।
আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.