রাজধানী মিরপুরে মিং বিউটি পার্লারের মালিক দাবিদার শারমিন শশীর মিথ্যা ও উদ্দ্যেশ্য প্রনোদিত ভাবে ভয়েজকল রেকর্ট প্রকাশ করায় তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন তেরেজা বিউটি পার্লারের মালিক শরিফ খন্দকার বাবু। রবিবার ৮'ই সেপ্টেম্বার দুপুর ১২ টার দিকে মিরপুর ১ নাম্বার সুপার মার্কেট সমিতি ভবনের ৫ তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তেরেজা বিউটি পার্লারের মালিক শরিফ খন্দকার বাবু।
সংবাদ সম্মেলনে ভুক্তভুগি অভিযোগ করে বলেন, একটি অসৎ চিন্তা মাথায় নিয়ে ব্যাবসায়ীক ক্ষয়-ক্ষতি সাধনের লক্ষ্যে আমাকে ব্লাকমেইল করার চিন্তা করে। কিন্তু না পের ক্ষিপ্ত হয়ে অসত্য ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত হয়ে সামাজিক ভাবে আমাকে হেয় করা হচ্ছে বলে আমি মনে করি। তিনি বলেন, মিরপুর ১ নাম্বার সুপার মার্কেটে তেরেজা বিউটি পার্লার ১১ সাল থেকে দির্ঘদীন ধরে শুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। বিগত স্বৈরাচার সরকার আমলে স্থানীয় দলীয় নেতারা তাদের পিষ্টপোষক সন্ত্রাসী বাহিনী দিয়ে ফ্লোর দখল করে রেখেছিল তেমনি গুনতে হয়েছে মাসিক চাঁদা।
পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পরও থেমে নেই সে চক্র। তারা আবার নতুন রুপে, নতুন পরিচয়ে নতুনভাবে এসেছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য। তারই অংশ হিসাবে সেই চক্র মিলে এশিয়ান টিভি সাংবাদিক পরিচয় দিয়ে এক লক্ষ টাকা দাবি করেন নির্ধারিত টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে অনলাইন পেজে একটি কল রেকর্ড ছাড়ে। যার কারণে আমার ব্যক্তিগত মান সম্মান ও ব্যবসায়িক ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তেরেজা বিউটি পার্লার বর্তমানে আমার স্ত্রী পার্লারটি পরিচালনা করে। ২০১৪ সালে সমিতি ভবনের ষষ্ঠ তলা ক্রয় করি এবং তৃতীয় তলা ২০১২ সাল থেকে ভাড়া নেই। মিং বিউটি পার্লারের তিনজন মালিক এর মধ্যে একজন মালিক আব্দুর রউফ তার পুত্রবধূ শশী আমাকে ফোন দিয়ে বিভিন্ন সময় ময়লার টাকা দাবি করে, বিদ্যুৎ মিটারের ব্যাপারে অভিযোগ দেয়, পানি সংক্রান্ত ব্যাপারে অযৌক্তিক কথা বলে। এমতাবস্থায় আমি বিউটি পার্লারের একজন মালিক আব্দুর রউফ এবং তার স্ত্রীকে বিষয়টি জানাই। তাদের কোন সহযোগিতা না পাওয়ার কারণে গত ২২ আগস্ট ২০২৪ তারিখে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। সেই সময় শারমিন শশী আমার পিছনে পিছনে থানায় যায় এবং আমাকে হুমকি দেয়। এর কয়েকদিন পরে ২৮ আগস্ট বিকাল পাঁচটায় সময় এশিয়ান টিভি রিপোর্টার পরিচয়ে সিরাজুল ইসলাম নামে একজন সাংবাদিক আমাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে অডিও ক্লিপ পাঠিয়ে আমাকে তার সঙ্গে দেখা করতে বলে। আমি তার অফিসে না যাওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণদিত ভাবে মনগড়া ভয়েজ ক্লিপ অনলাইনে ছড়িয়ে দিয়ে আমাকে হুমকি দেয়।
এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে কবির নামে অন্য একজন সাংবাদিককে আমার কাছে পাঠায়। কবির আমাকে বলেন ১ লাখ টাকা না দিলে এশিয়ান টিভিতে সাংবাদিক সিরাজুল আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন। আমি টাকা দিতে অসম্মতি জানালে অডিওটি ফেসবুকে ছেড়ে দেয় তাতে দেখা যায় মিং বিউটি পার্লারের মালিক আব্দুর রউফে'র পুত্রবধূ শারমিন শশী আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির উদ্দেশ্যে (অডিওটি) প্রকাশ করেন। সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির এবং শারমিন শশী গংরা আমার বিরুদ্ধে করা মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ উপস্থাপনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, হোসেন মিয়া, মাসুদ মিয়া, লেবু মিয়া, বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, পারভেজ, আব্দুল আলিম, ওয়াহিদ, আলম ও কামরুল ইসলাম।এছাড়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান সুজন, শামীম মাহিন, ইসলাম, শিশির আহমেদ, নাহিদুল ইসলাম জীবন, তাহমিদ আনাফ, শাহরিয়ার রাফি, অভি ও শফি প্রমুখ সহ আরও অনেকে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.