ছবি তোলাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের হেনস্তা এবং হামলার ঘটনায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছে পুরান ঢাকায় অবস্থিত তানজিল'স সুজ নামের একটি জুতার শো-রুম কতৃপক্ষ। জানা যায় গত ২৩ মে রবিবার রাত ৯:৩০ মিনিটে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন শিক্ষার্থী জুতা ক্রয়ের উদ্দেশ্যে তানজিল'স শো-রুমে যায় এবং কিছু ছবি তোলে। এ ঘটনাকে কেন্দ্র করে শো-রুমের মালিক মোঃ ইমরান খান এবং দোকানে থাকা সেলসম্যানরা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। ঘটনা জানতে পেরে দোকানের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী দোকানে ব্যানারটি ছিড়ে ফেলে পরে প্রশাসন এবং কলেজের সিনিয়রদের ন্যায় বিচারের আশ্বাসে তারা সেখান থেকে সরে যায়।
এ ঘটনায় কলেজে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় সোহরাওয়ার্দী কলেজ পরিবার নামে একটি গ্রুপের পোস্টে সাধারণ শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানায় এবং প্রশাসনকে সাথে নিয়ে মালিক কতৃপক্ষ সাথে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। তারই পরিপ্রেক্ষিতে আজ ১১:৩০ মিনিটের দিকে তানজিল'স শো-রুমের কতৃপক্ষকে ডাকা হয় এবং তারা অধ্যক্ষের কার্যলয়ে এসে তাদের ভুল স্বীকার করে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চায়। এবং পরবর্তীতে এমন ভুল কখনো হবেনা উল্লেখ করে অঙ্গীকার নামায় সাক্ষর করে।
অধ্যক্ষের কার্যলয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় তানজিল'স শো-রুম কতৃপক্ষ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন, ঐদিনের ঘটনাটি আসলে ভুল বুঝাবুঝির কারণে হয়েছিল। এমন ঘটনা আর কখনো ঘটবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছি। এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে মালিক কতৃপক্ষ বলেন, আমরা তাদের ছাঁটাই করে দিব। ভালো শিক্ষিত লোক নিব যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে।
এবিষয়ে হামলার স্বীকার শিক্ষার্থীরা বলেন, আমাদের অধ্যক্ষ আমাদের অভিভাবক তিনি যেভাবে বলেছে আমরা সেভাবেই মেনে নিয়েছি। তারা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। পাশাপাশি ভবিষ্যতে যাতে কারো সাথে এমন ঘটনা না ঘটায় সে বিষয়ে সতর্ক করে দিয়েছি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.