
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্রীয় ঐতিহ্যের পরিচয় তুলে ধরার লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। গত ৪ নভেম্বর শিক্ষা বোর্ড এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করেছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বঙ্গভবন ভ্রমণ নীতিমালার নিয়ম অনুযায়ী, পরিদর্শনের জন্য আসা শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবে। নির্ধারিত দিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বঙ্গভবনে প্রবেশ করতে হবে। এই সময়ের মধ্যে তারা বঙ্গভবনের ইতিহাস ও কার্যপ্রণালীর ওপর বিশেষ ভিডিওচিত্র দেখা, তোশাখানা জাদুঘর ভ্রমণ, মূল ভবনের সামনে আলোকচিত্র ধারণ, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক দেখার সুযোগ পাবে। পরিদর্শনের সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী একযোগে এই পরিদর্শনে অংশ নিতে পারবে। এই দলের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এই সুযোগ পাবে, তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
আবেদনের প্রক্রিয়া অনুযায়ী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। অন্যদিকে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় এই নীতিমালা মেনে পরিদর্শনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.