শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেছে তার পরিবার।
বুধবার (২৯ এপ্রিল) নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন।
তিনি জানান, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে টিটনের বিরোধ চলছিল। তবে এ হত্যাকাণ্ডে তারই ভগ্নিপতি ও আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন তিনি।
পুলিশ জানায়, দীর্ঘ সময় কারাভোগের পর কিছুদিন আগে জামিনে মুক্তি পান টিটন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।নিহত নঈম আহমেদ টিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। এর মধ্যে ২০১৪ সালের চাঞ্চল্যকর বাবর এলাহী হত্যাকাণ্ডের মামলাও রয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল টিটনের নাম। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.