
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে ভারত সামরিক বিমান পাঠানোসহ ন্যায়বিচার নিশ্চিতের শর্ত দিয়েছে বলে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে শুক্রবার (১৩ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো সরাসরি উত্তর দেননি। তিনি সাফ জানিয়ে দেন, এ বিষয়ে তার বিশেষ কিছু বলার নেই।
এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও সাংবাদিকরা প্রশ্ন তোলেন। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখা। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভারত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আলোচনার মাধ্যমে তা এগিয়ে নিচ্ছে।
মুখপাত্র আরও নিশ্চিত করেছেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। সেখানে দুই দেশের ভ্রমণব্যবস্থা সংক্রান্ত সংশোধনীসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রণধীর জয়সওয়াল পুনরুল্লেখ করেন যে, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যেকোনো ইস্যুতে আলোচনা করতে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.