
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব মানবতাবিরোধী অপরাধের বিচারের পথেই হাঁটছে সরকার। তিনি আরও উল্লেখ করেন, আইনি লড়াইয়ের যাবতীয় প্রস্তুতি সরকার তাদের পক্ষ থেকে সম্পন্ন করে রেখেছে। এখন পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন যে প্রক্রিয়ায় কাজ করছে, তাতে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না সরকার। যখনই প্রয়োজন মনে হবে, তদন্ত সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
দেশে ফেরার পর শেখ হাসিনা আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন, এক্সট্র্যাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া। বিশেষ আইনে বিচারকাজ চলায় এখানে আইনি জটিলতা বা দেরি করার সুযোগ নেই। তিনি আরও মনে করিয়ে দেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদে যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি কোনো মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটি তাদেরই করা আইন, যা বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.