বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে গুলি করে নির্মম ভাবে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ আগষ্ট) বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির উপদেষ্টা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক মাহবুবার রহমান,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষকদলের আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুহিবুল হুদা রবিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনা, আরিফ হোসেন কাজল, সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ১৫ আগস্ট পালন করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে হাজার কোটি টাকা অপচয় করেছে। এখন ১৫ আগষ্টে আবারো বিশৃঙ্খলা করতে চাইলে ছাত্র জনতা তাদের প্রতিরোধ করবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের দাবি জানান।
এছাড়া আজ বৃহস্পতিবার গনহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে জেলার উলিপুর, রাজারহাট ও নাগেশ্বরী উপজেলায় পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.