শেরপুরে জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে আজ ২ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতা, নদীভাঙনসহ নানা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যসহকারে প্রত্যেকের কথা শুনে সমস্যার প্রকৃতি অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন বিষয়ে সহায়তা প্রত্যাশী মোট ২১০ জন সেবাপ্রার্থীকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সেবার জন্য অনেককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রেরণ করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.