ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর (মুগদা এলাকার) ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল ভায়া হয়ে ভারতে পালানোর চেষ্টা কালে যৌথ বাহিনী ও পুলিশ তাকে আটক করে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত দুই তারকা হোটেল প্যারাগন থেকে মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যা কান্ডে সরাসরি জরিত থাকার এজাহার ভুক্ত আসামি তিনি। গোপন তথ্য ছিল যে আজ তিনি বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে পালাবেন। এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.