টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মাসুদ রানা।
আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে সখীপুর প্রেসক্লাব-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব লিখিত বক্তব্য পাঠ করেন তিনি । এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, সহকারী পরিচালক আবজাউল আলমের সঙ্গে তার কোনো ব্যক্তিগত, পারিবারিক সম্পর্ক বা পূর্বপরিচিত কিংবা বিরোধ ছিল না। ঘটনার দিনই প্রথম তাদের পরিচয় হয়।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও তার ছোট জুনায়েদের পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়ে হয়রানির শিকার হয়। পরে জুনায়েদ বড় ভাই মাসুদকে নিয়ে আবেদন গ্রহণের অনুরোধ জানাতে সহকারী পরিচালকের কক্ষে গেলে কথোপকথনের একপর্যায়ে ভিডিওটি ধারণ করে।
সংবাদ সম্মেলনে ওই ভুক্তভোগী পাসপোর্ট অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রতি অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দপ্তর দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া পাসপোর্ট অফিসে দালাল ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন । একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।এসব অভিযোগের সত্যতা জানতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগের সুযোগ হয়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.