ভিভিআিইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে বসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘উনি বিকেলে যখন অধিবেশন শুরু হয়েছে তখন থেকে আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্ব সেটা তিনি দেখছেন।’
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও রয়েছেন।ব্যারিস্টার জাইমা রহমান একটি ল্যাপটপও নিয়ে এসেছেন। সেই ল্যাপটপে তাকে কাজ করতে দেখা যাচ্ছে।
গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেদিনও মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে জাইমা রহমানও ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.