টাঙ্গাইলের সখীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪। গত শনিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল সিকদার'কে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একই দিনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল এলাকার মোহাম্মদ মীর আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারিকে রবিবার (২১ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.