টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ২টার দিকে সখীপুর-কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় তার নানীর বাড়িতে থেকে রডমিস্ত্রীর কাজ করত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,হিমেল বৃহস্পতিবার ১০ জন শ্রমিকসহ মা ও শিশু ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন।বিকেল ২টার দিকে রড উপরে তুলে নেওয়ার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে চারতলা ভবনের ছাঁদ থেকে ছিটকে পড়ে।
পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।দ্রুত ঘটনাস্থল পৌঁছে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন,আমি বিষয়টি জেনেছি।আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.