সখীপুরের স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি চলছে। মা ও শিশুদের টিকা টানা কয়েকদিন যাবৎ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
রবিবার(৫ অক্টোবর)সারাদেশে ন্যায় ঝুমবৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে স্বাস্থ্য সহকারীরা নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সখীপুরের স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে।গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু হয় । ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারীরা।গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেয়।
স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে সখীপুরসহ সারা দেশে ১ লাখ ২০ হাজার আউট রিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু। কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও প্রদান নিয়ে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।
সখীপুরে স্বাস্থ্য সহকারীদের নেতা কামাল হোসেন বলেন, আমরা সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে আসছি । আর আশার বাণীতে বিশ্বাসী নই, যোগ্যতা অনুসারে বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারীও কর্মস্থলে ফিরব না,তাই সরকার দেশের লাখ লাখ শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কথা চিন্তা করে দ্রুত কর্মস্থলে ফিরতে চাই।তাই সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.