ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত হয়েছে। নিহত দুই যুবক হলেন-বেলাল হোসেন (৩৫)ও সঞ্জয় কুমার (২৭) ।
রোববার (১১ মে) রাত সাড়ে এগারোটায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বেলাল হোসেন (৩৫) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে এবং সঞ্জয় কুমার (২৭) একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে ।নিহতের চাচার সুমন কুমার রায় জানান, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে রংপর থেকে বাড়ি ফেরার পথে কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ আলী বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা খবর পেয়ে কাউনিয়া থানা থেকে লাশ বাড়িতে নিয়ে আসি।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। দুর্ঘটনাটি আমার এলাকায় নয়।
কাউনিয়া থানার পুলিশ ব্যবস্থা নেবেন।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনেই মারা যায়। পরে লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.