নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় এলাকায় ২৫ মে সোমবার সকালে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী আলী জাকের হোসেন (২২) নিহত হয়েছে।
তিনি জেলার বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে। এছাড়াও প্রায় একই সময় জেলার পত্নীতলা উপজেলার ফতেপুর বাজারে একটি ড্রাম ট্রাক যাত্রীবাহী অটোচার্জারকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই অটো চার্জার চালক মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের আবু হাসান (৪৬) ও যাত্রী ধামুইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৫) নিহত হয়। ওইসব দুর্ঘটনায় আহতরা হলো মান্দা উপজেলার ডেমরা গ্রামের বাবু (৩৫), আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), খোরশেদ (২৬) এবং হোসেনপুর গ্রামের আব্দুর রহমান (৩০)।
এদিকে আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে ঢাকা থেকে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকজন কর্মজীবী মানুষ রড বোঝায় ট্রাকে উঠে বাড়ি ফিরছিল। পথিমধ্যে
টাঙ্গাইলের কালিহাতীর সারাতৈল এলাকায় এদিন ভোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁ জেলার মান্দা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। টাঙ্গাইলে নিহত ১৩ জনের মধ্যে রয়েছে, মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের সুলতানের ছেলে তারেক আলী, আব্দুর রহিমের ছেলে বাদশা (৩০), রশিদুল ইসলামের ছেলে আব্দুল বারিক (২০), আকবর আলীর ছেলে সোহাগ আলী (৩৩), শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮), হজরতের ছেলে মাইনুর রহমান (৩২), সাকিমুদ্দিনের ছেলে সাগর আলী (২০), পাকুড়িয়া নিচপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মায়নুল ইসলাম (২৫), গিয়াস উদ্দিন (২২) এবং মুর্শিদপুর গ্রামের সুজন আলী (৩৫)। এছাড়া নিয়ামতপুর উপজেলার মালঞ্চি গ্রামের সাইদুলের ছেলে সারিকুল ইসলাম (২৫)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, রড বোঝায় ট্রাকের উল্টে রডের চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে টাঙ্গাইল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একই দিনে জেলার ১৬ যুবক সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার গুলোতে চলছে শোকের মাতম।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.