সবাই মিলে নতুন করে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেজন্য আমরা যদি এখন রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা হবে। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তারেক রহমান আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য ততটুকো করতে যেন সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে দরকার হলে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি।
এ সময় মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তারেক রহমান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.