দিনাজপুরের হিলিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আজ শুক্রবার ৮ই মে জুম্মার নামাজ শেষে দক্ষিণপাড়া উপজেলা মডেল মসজিদের পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে মাদ্রাসার এতিম বাচ্ছাদের মাঝে খাবার বিতরণ করেন।
দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, যুগ্ম সম্পাদক এস এম বিপুল রেজা, আরমান আলী প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.