
সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গাজীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই ধরপাকড় দেশের মানুষের কথা বলার মৌলিক অধিকারে বড় বাধা তৈরি করছে এবং মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে। তিনি গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া মোট ২২ জনের অবিলম্বে মুক্তি দাবি করেন। সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’।
গাজীপুরে সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় নাহিদ ইসলাম দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেন। গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
একই সঙ্গে তিনি সরকারি ও বেসরকারি খাতের বৈষম্য তুলে ধরে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের কোনো বেতন বাড়ানো হয়নি। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.