চলতি মাসের শেষ দিকে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তাদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাইযোদ্ধা’।
তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় বহন করবে সরকার। সাধারণ কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা।
অন্যদিকে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। নতুন শ্রমবাজার খুঁজতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগেরও উদ্যোগ নিচ্ছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। চলতি মাসের শেষ দিকে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে এক হাজার জুলাইযোদ্ধার সব ব্যয় সরকার বহন করবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.