নওগাঁর সাপাহারে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন। তিনি স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে পার্টনার প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিখাতকে আরও বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, পুষ্টিমান নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পার্টনার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মুনিরুজ্জামান (টকি), সহকারী প্রোগ্রামার মোঃ মোস্তাকিম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষি কর্মকর্তারা আধুনিক চাষাবাদ পদ্ধতি, নিরাপদ ফসল উৎপাদন, বাজারজাতকরণ কৌশল এবং উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে কৃষকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন।
অংশগ্রহণকারী কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.