নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, নির্যাতন ও জেল-জুলুমের অভিজ্ঞতা পেরিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন আব্দুর রহিম। তাঁর সমর্থকদের ভাষ্য, দলের দুঃসময়ে তিনি ছিলেন সক্রিয় ও সাহসী ভূমিকার অধিকারী। একই সঙ্গে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিমের স্বপ্ন—সাপাহারকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
আব্দুর রহিম বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হলে সাপাহারের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। সাপাহারকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য দল-মত নির্বিশেষে সাপাহারের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাপাহারের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই এখন তাঁর মূল প্রত্যাশা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.