পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাপাহার জিরো পয়েন্টস্থ আরব টাওয়ার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ট্রাস্টের দাতা মোঃ আহসান-উজ জামানের পক্ষে আসমান এগ্রোর স্বত্বাধিকারী আশফাক উল হক চৌধুরী শতাধিক অসহায় পরিবারের হাতে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে বুটের ডাল ও মসুর ডাল, ২ কেজি সোলাবুট, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, মুড়ি-চিড়া, মসলা সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার বিশিষ্ট সমাজসেবক ডাঃ ময়নুল হক দুলদুল, ফুটকইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সহকারী ইমাম হাফেজ ক্বারী হাবিবুর রহমান, হুমায়ুন কবির, মনিব বাবু, আব্দুল হাকিম, আজাহার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, রমজান মাসে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত অতিথিরা ট্রাস্টের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন। এতে করে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.