
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে বিষধর সাপের কামড়ে শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা সায়েম হোসেনের স্ত্রী। গতকাল শুক্রবার বিকেলে বাড়ির আঙিনায় জ্বালানি হিসেবে রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরানোর সময় হঠাৎ একটি গোখরা সাপ বেরিয়ে এসে তাঁর ডান পায়ে কামড় দেয়।
শান্তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। চিকিৎসকের কাছে সাপের ধরণ শনাক্ত করে দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বজনেরা সাপটিকে ধরে একটি প্লাস্টিকের বোতলে বন্দী করেন। এরপর ওই বোতলসহ শান্তাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে যান তাঁরা।
হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসিব নিশ্চিত করেছেন যে, কামড় দেওয়া সাপটি একটি বিষধর গোখরা। তিনি গত রাতে জানান, শান্তার চিকিৎসা চলছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.