
সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়াই এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য। কোচ থমাস ডুলির অধীনে ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলছে রুদ্ধদ্বার অনুশীলন। ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলোতে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য শিষ্যদের প্রস্তুত করছেন তিনি। বিশেষ করে হামজাকে ছাড়া ভুটানকে হারানো সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে ডুলি বলেন, খেলোয়াড়রা কোনো রোবট নন, তাদেরও মানসিক চাপ থাকে। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ভুল হওয়া স্বাভাবিক এবং এজন্য সবসময় কোচকে দায়ী করা যুক্তিসঙ্গত নয়। জবাবে কোচ ডুলি বলেছেন, খেলোয়াড়রাও মানুষ, কোনো রোবট নয় যে, প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে। অনুশীলনে প্রতিপক্ষ দলকে কীভাবে হারানো যায়Ñসেই ছক কষছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। বিশেষ করে ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটিতে নিজেদের সেরাটা জিততে চায় বাংলাদেশ। ম্যাচে চাপের কারণে ভুল হতে পারে, প্রতিপক্ষ গোলও করতে পারে।
দলের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কোচ জানান, ফ্লাডলাইটের আলোয় আগের দিনের অনুশীলন বেশ ভালো হয়েছে। তবে খেলোয়াড়দের ফিটনেস ও চোটের বিষয়ে কোচিং স্টাফ বাড়তি সতর্কতায় রয়েছেন। বিশেষ করে বিশ্বনাথের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ডুলি বিশেষ নজর রাখছেন। খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারলে সাফে ভালো ফলাফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.