নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রিকুইজিশনে সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। এখন তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘সাবেক ইসি সচিবহেলালুদ্দীন আহমদকে বিকেলে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
হেলালুদ্দীন আহমদকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি সচিব করা হয়। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.