ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাফায়েত কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের
ছেলে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি এবং কুড়িগ্রাম জেলার রৌমারিতে আরো দুটি মামলা রয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সাবেক প্রতিমন্ত্রী জাকির পুত্র সাফায়েত বিন জাকিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.