বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
আজ (৩০ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এবং দেশেপ্রেমের এক অদম্য প্রতীক। বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র ওৎপ্রোতভাবে জড়িত। যিনি তাঁর জীবদ্দশায় কখনো আপোস করেননি। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে বহু চড়াই উত্রাই পেরিয়ে জনগণের ভালোবাসা এবং অকুন্ঠ সমর্থনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনবার।'
তিনি আরও বলেন, 'তাঁর সরকারের দৃঢ়পদক্ষেপে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন মহান জাতীয় সংসদে পাশ হয় এবং তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়।তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো।'
প্রসঙ্গত, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ (ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.