বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তার স্বামীর নাম আহমেদ রাহি। তিনি পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।
এর আগে, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা; তাদের সংসারে এক মেয়ে আছে। সম্পর্কের টানাপোড়েনের জেরে তাদের বিচ্ছেদ ঘটেছে। ২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’, হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের 'একটু বোকামি অনেকটা পাগলামী` ইত্যাদি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.