আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশ হয়ে ভোট করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লেখা এক চিঠিতে তিনি এ কথা জানান।
সিইসিকে লেখা চিঠিতে রওশন এরশাদ জানান, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিয়েছে জাতীয় পার্টি। সেই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।
দলীয় প্রতীক লাঙ্গল ছাড়াও ভোটে অংশ নেওয়ার কথা জানিয়ে রওশন এরশাদ আরও জানান, এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় নিতে সিইসির প্রতি অনুরোধ জানান তিনি।
তবে সংলাপ ছাড়া জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না, তা দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
আজ শনিবার সংবাদমাধ্যমকে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এখন পর্যন্ত ডায়ালগের কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপিও ডায়ালগের ব্যাপারে স্পষ্টভাবে তেমন কিছু বলেনি। সরকারি দলও ডায়ালগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এ রকম একটি অবস্থায় নির্বাচনে আমরা যাব কি না, এ প্রশ্নটা এখন দাঁড়িয়েছে। আমরা দু-এক দিনের মধ্যে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.