নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই সহোদরের ঝুটের দুই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ করেই দু’টি ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউন দু’টি ওই এলাকার লিটন মিয়া ও মাহবুবের। তারা দু’জন সহোদর। প্রথমে লিটন মিয়ার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে মুহূর্তেই তার ভাই মাহবুবের গোডাউনেও লেগে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর আড়াই টারদিকে আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.