সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যেরা। রবিবার বিকেলে সলঙ্গা থানাধীন রামারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটককৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়াবাগ এলাকার মৃত কাবিল শেখের ছেলে আলিম শেখ (৫২)।
র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.