সিরাজদিখানে প্রতিযোগিতার মাধ্যমে লতব্দী-বালুচরসহ বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। অবৈধ মুনাফার জন্য এসব কাজে সহযোগিতা করছেন রাজনৈতিক দলের নেতারা।
ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন মাটি কাটার বিষয় জানার পর নামমাত্র অভিযান পরিচালনা করে কিছু জরিমানা করলেও বন্ধ হচ্ছে না মাটি কাটা। রহস্যজনক কারণে পালন করা হচ্ছে নীরবতা। যেন দেখার কেউ নেই।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১.৩০ এর দিকে ইছাপুরায় তিন ফসলি জমির মাটি কাটা বন্ধে ও মাটি দস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিরাজদিখান ছাত্র সমাজ ও এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রপ্রতিনিধিদের মধ্যে রাতুল হাসান শান্ত, রিয়াজ মাহমুদ, নাইমুজ্জামান নয়ন, আনিস আহমেদ, ইয়ামিন শেখ, নগরিক কমিটির এডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.