![]()
সিলেট টেস্টের শেষ দিনে উইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এর ফলে চতুর্থ ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রানের। গত দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নেমে সফরকারীরা প্রথম সেশনে আরও ৫৩ রান যোগ করে। আগের দিনের ১৪০ রানের সঙ্গে আর দুই রান যোগ করতে পেরেছেন তিনি।
ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ২১৫ রানের। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে সমতা ফেরাতে হলে এই টেস্টে জিততেই হবে।
আজকের সকালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের কিছুটা চাপে ফেলতে পেরেছিল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই নাঈম হাসানের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কাভেম হজ। তিনি ব্যক্তিগত ১৪২ রানে আউট হন। এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর শিকার হন জাস্টিন গ্রিভস। দ্রুত রান বাড়ানোর চেষ্টায় শামার জোসেফও বেশিক্ষণ টিকতে পারেননি; নাঈম হাসানের বলে লং অফে তানজিদের হাতে ক্যাচ দেন তিনি। দ্রুত রানের জন্য একটু আগেভাগেই নামানো হয়েছিল শামার জোসেফকে।
উল্লেখ্য, এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩৫৬ রান। জবাবে বাংলাদেশ ৩৮৬ রান করে ৩০ রানের লিড পেয়েছিল। তবে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে বর্তমানে সিরিজে এগিয়ে আছে ক্যারিবীয়রা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত টাইগাররা লক্ষ্য পূরণ করতে পারে কি না।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.